দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সব পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা এবং একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইউক্রেনের অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। ইউক্রেনের মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা ও উদ্যোগ নেওয়ার আগ্রহ দেখানোয় রুবিওর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অন্য যেকোনো পক্ষের চেয়ে ইউক্রেনই শান্তি চায় বেশি। তাঁর দাবি, যুদ্ধের কারণে প্রাণহানি অব্যাহত রাখার সিদ্ধান্ত রাশিয়ার, আর এর দায়ও একান্তভাবে রাশিয়ার।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জেলেনস্কি।
সূত্র: বিবিসি
এমএস/